শেখ হাসিনার পদত্যাগ বিতর্কের যে ব্যাখ্যা দিল রাষ্ট্রপতির কার্যালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নেই, গণমাধ্যমে দেওয়া এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে বঙ্গভবন।
আজ সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান করছেন রাষ্ট্রপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে, তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে, সেগুলোর যাবতীয় উত্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে।
উল্লেখ্য, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন। মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও খবর পড়ুন:
- শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন
- সড়কে ১১ বছরে নিহত ১ লাখ, মোটরসাইকেল আরোহীই ৩৭ হাজার
- চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন
- পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
- বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশেরও একজন
- পরীক্ষা না দিয়েই রাবিতে শিক্ষার্থী পেলেন ফার্স্ট ক্লাস!
- বিশ্বের সবচেয়ে বড় ১০ দ্বীপ
- ট্রাফিক ইন্সপেক্টরের সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ
- বৌদ্ধ ভিক্ষু সেজে ৮ বছর ভারতে বাংলাদেশি রাজীব দত্ত
- রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ফজল আনসারী
- বাংলাদেশের জনসংখ্যা কি আসলেই ৪০ কোটি ছাড়িয়েছে
- প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি, ভুয়া সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল







