ইরানের চর সন্দেহে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। আজ মঙ্গলবার সকালে ইসরায়েলি পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানের হয়ে ইসরায়েলের এক পরমাণুবিজ্ঞানীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি পুলিশ দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় গত সেপ্টেম্বর মাসে তাদের আটক করে। গ্রেপ্তারকৃত সবাই পূর্ব জেরুসালেমের বাইত সাফাফার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গ্রেপ্তার একজনের নাম রামি আলইয়ান।
পুলিশ জানিয়েছে, প্রথমে রামি আলইয়ান একাই ইরানিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে তিনি বাকি ছয়জনকে নিয়োগ করেন মিশন পরিচালনার জন্য। রামি আলইয়ান ইসরায়েলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র কার্যক্রম’ পরিচালনা রার কথা স্বীকার করেছেন। আলইয়ান স্বীকার করেছেন এবং নিশ্চিত করেছেন যে, তাঁর উদ্দেশ্য জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত ছিল। তিনি বিশ্বাস করতেন, ইরানিদের সঙ্গে যোগাযোগ তাঁকে আরব সমাজে প্রভাব বাড়াতে সাহায্য করবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, আগামীকাল বুধবার এই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হবে। সেখানে তাদের বিরুদ্ধে, যুদ্ধের সময় শত্রুদের সহায়তা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ষড়যন্ত্রের অভিযোগ আনা হতে পারে।
পুলিশ দাবি করেছে, ইরান এসব সন্দেহভাজনদের একটি ‘পরীক্ষামূলক’ মিশন দিয়েছিল। প্রতিটি কাজের জন্য তাদের আলাদা করে অর্থ দেওয়া হয়। এই কাজগুলোর মধ্যে গাড়িতে আগুন দেওয়া, গ্রাফিতি করা এবং গ্রেনেড-গোলাবারুদ কেনা। অভিযুক্তরা ইসরায়েলি পুলিশ বাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। এই সন্দেহভাজনদের ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের এক মেয়রের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজনরা ইরানির সঙ্গে চুক্তিভিত্তিক ‘মূল্য তালিকা’ অনুযায়ী কাজ করছিল। ইসরায়েলের শীর্ষস্থানীয় এক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার জন্য তাদের দুই লাখ ইসরায়েলি নতুন শেকেল দেওয়ার কথা বলা হয়েছিল। এ ছাড়া, সেই বিজ্ঞানীর ইনস্টিটিউটের ছবি তোলার জন্য ৫০০ শেকেল পর্যন্ত দেওয়া হতো।
এর বাইরে, সন্দেহভাজনরা বন্দুক ও সাবমেশিনগান কেনার জন্য প্রায় ১৫ হাজার শেকেল পেয়েছিল। গাড়িতে আগুন লাগানোর জন্য প্রতিটি গাড়ির জন্য প্রায় ২ হাজার শেকেল করে দেওয়া হতো।

মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন এক নেপালি শেরপা। পরিবারের লোকজন ভেবেছিলেন তিনি মারা গেছেন। তাঁরা বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানও পালন করছিলেন...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আজ বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই সঙ্গে তারা সেখান থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানিয়ে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে ‘উসকানিমূলক ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুলিশি অভিযোগ করা হয়েছে। এক আইনজীবী অভিযোগ করেছেন...
১১ ঘণ্টা আগে
এশিয়াজুড়ে শুষ্ক আবহাওয়া কৃষি উৎপাদনে চাপ বাড়াচ্ছে, আর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শক্তিশালী এল নিনোর আশঙ্কা খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে। গমের দাম ২০ শতাংশ ও থাই চালের দাম এক মাসে ১৫ শতাংশ বেড়েছে। ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে