
সেন্ট মার্টিনে ভ্রমণ নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, আগামী নভেম্বরে পর্যটকেরা সেন্ট মার্টিনে যেতে পারলেও রাতে অবস্থান করতে পারবেন না। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকেরা রাতেও অবস্থান করতে পারবেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নভেম্বরে রাতে সেন্ট মার্টিনে থাকতে পারবেন না পর্যটকেরা। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন দুই হাজার করে পর্যটক যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া সেন্ট মার্টিনে ওয়ান-টাইমের প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’
এর আগে গত ৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগে অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর করা হবে। সেন্ট মার্টিন, কক্সবাজার ও কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করব। এটা এক দিনে হবে না। কিন্তু কাজটা শুরু করা হবে।’

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন...
১৭ মিনিট আগে
নির্বাচন কমিশনার বলেন, ‘ভোট কেন্দ্রগুলো হবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হবে শিক্ষকরা। এই দুটি যাতে একই সময় না হয় সে বিষয় বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।’
১৮ মিনিট আগে
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্ব দেন।
৩৪ মিনিট আগে
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল প্রতিবেশী রাষ্ট্রের নয়, এটি আত্মার সম্পর্ক। দুই দেশের মানুষের ভাষা, সাহিত্য, সংগীত, লোকঐতিহ্য ও মানবিক মূল্যবোধের মধ্যে যে গভীর সেতুবন্ধন রয়েছে, সেটিই দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। জাতির প্রকৃত পরিচয় তার সংস্কৃতি।
১ ঘণ্টা আগে