
মিরপুরে চলছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টানার ইচ্ছা পোষণ করেছিলেন সাকিব আল হাসান। তাঁর ভক্তরাও চেয়েছেন যতো বিতর্কই সাকিব আল হাসানের অবসরের ঘোষণাটা দেশের মাঠ থেকেই হোক। সবকিছু প্রস্তুতও ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাঁকে। ফিরতে পারেননি দেশে।
এ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন উত্তাল কয়েক দিন ধরেই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, পুলিশ পাহারায় রং–বেরংয়ের প্ল্যাকার্ড হাতে বিশাল এক সমাবেশ সড়ক অবরোধ করে রেখেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা প্রায় ৯ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ছবিটি হাসান কবির নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় দেওয়া পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এ জীবনে সাকিব আল হাসানের কোনো কিছু পাওয়ার আর নেই। একজন ক্রিকেটারের জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে...।’ পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজার ৩০০। শেয়ার হয়েছে অর্ধ শতাধিক।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি উইকিমিডিয়া কমনসের ওয়েবসাইটে পাওয়া যায়। গত ৬ জুলাই ছবিটি ওয়েবসাইটে ‘Rayhan 9 d’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় এক দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ছবি এটি।
একই স্থানে ভিন্ন অবস্থান থেকে তোলা আরেকটি ছবি খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটে। গত ৭ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি রয়েছে। ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির আশপাশের দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদনে ছবির ক্যাপশন অনুযায়ী, গত ৬ জুলাই তোলা ছবিটি কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে শিক্ষার্থীদের যাত্রার।
প্রসঙ্গত, কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে জুলাইয়ের শুরুতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর এই আন্দোলন শুরু হয়। এটি বাতিলের দাবিতে ৬ জুলাই শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির ছবিকেই সাকিবিয়ানদের সমাবেশের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন:

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে