
নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও পেল সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন ৬ এবং ৪ বিশেষায়িত মিলিয়ে ১০ সরকারি ব্যাংক। একযোগে ব্যাংকগুলোর শীর্ষ পদে এই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে কোথাও শীর্ষ পদে শূন্যতা দূর হয়েছে, কোথাও রদবদল ঘটেছে। এতে কারও কারও পদোন্নতিও জুটেছে।
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালীসহ ৬টি ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এতে ১ মাস ২ দিন ব্যাংকগুলোর এই শীর্ষ পদ শূন্য ছিল; যা নতুন নিয়োগ আদেশের মাধ্যমে পূর্ণতা পেল।
এ প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন এমডি এবং সিইও হয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি মো. শওকত আলী খান। তিনি গত ১৯ সেপ্টেম্বর চুক্তি বাতিল হওয়া আফজাল করিমের স্থলাভিষিক্ত হবেন। ২০২২ সালের ১৪ আগস্ট সোনালী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফজাল করিম।
জনতা ব্যাংকের এমডি পদে নিয়োগে পেয়েছেন প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। জনতা ব্যাংকের আগের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. আব্দুল জব্বার। ২০২৩ সালের ৩ মে জনতা ব্যাংকে এমডি পদ পান তিনি। তাঁর চুক্তি বাতিল হওয়ায় মজিবর রহমান এই নতুন দায়িত্বে।
এদিকে অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. আনোয়ারুল ইসলামকে অগ্রণীর এমডি করা হয়েছে। তিনি সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল কবিরের স্থলাভিষিক্ত হলেন। ২০২২ সালের ১৪ আগস্ট মোরশেদুল কবির এ ব্যাংকের এমডি নিযুক্ত হন।
এ ছাড়া রূপালী ব্যাংকের নতুন এমডি করা হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. আ. রহিমকে। তিনি গত মাসে ব্যাংকটির বিদায়ী এমডি মোহাম্মাদ জাহাঙ্গীরের স্থলে দায়িত্ব পালন করবেন। ২০২২ সালের ২৮ আগস্ট মোহাম্মাদ জাহাঙ্গীর এমডি নিযুক্ত হয়েছিলেন।
অন্যদিকে জনতা ব্যাংকের সাবেক দুই ডিএমডি মো. জসীম উদ্দিন ও মো. কামরুজ্জামানকে পদোন্নতি দিয়ে যথাক্রমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।
একইভাবে পদোন্নতি দিয়ে সোনালী ব্যাংকের দুই ডিএমডি মীর মোফাজ্জল হোসেন ও সঞ্চিতা বিনতে আলীকে যথাক্রমে আনসার-ভিডিপি ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। আর বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি চানু গোপাল ঘোষকে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।
জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর এই সরকার ব্যাংক খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রমালিকানাধীন ৬ বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
এই ছয় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য ২৬ জন প্রার্থীর সারসংক্ষেপ তৈরি করা হয়। নানা হিসাব-নিকাশ করে অবশেষে সোমবার রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ১০ ব্যাংকে ব্যাংকের এমডি পদে নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, আগে এই ৬ ব্যাংকের এমডি ও সিইওরা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে যোগদান করেন। তাই চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করার এখতিয়ারও ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বা পর্ষদ চেয়ারম্যানের। সে জন্য চুক্তিভিত্তিক নিয়োগপত্রে চুক্তি বাতিলের ক্ষেত্রে এমডিদের নিয়োগের চুক্তি বাতিল করে পর্ষদ চেয়ারম্যান। এ জন্যই এমডিদের নিয়োগ বাতিল করতে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের নিয়োগ বাতিল হওয়ার পরই নতুন এমডি নিয়োগ দেয় এফআইডি।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫-২০ টাকা বৃদ্ধির ঘোষণার পর থেকে সর্বত্র একধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে ঘোষণা এল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির। সেটাও বেশ বড় বৃদ্ধি, ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৫৯৯ টাকা।
৩ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হয়েছে। অথচ সরবরাহ এত দিন দেওয়া হচ্ছিল গত বছরের গড় হিসাবে। ফলে বাড়তি চাহিদা পূরণ না হওয়ায় বাজারে সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে এখন জেলা প্রশাসনের...
৬ ঘণ্টা আগে
দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
৯ ঘণ্টা আগে
চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। তার মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়...
৯ ঘণ্টা আগে