মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম আজকের পত্রিকা’কে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে ২০২১ সালে জারি করা এসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে গত বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রায় ঘোষণা করেন। এর ফলে নবম থেকে ১৩তম গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকল বলে জানান আইনজীবীরা।
২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্রে বলা হয়, নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে; এবং নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।
আরও খবর পড়ুন:
- কোটা পুনর্বহালের প্রতিবাদ ৩৫ প্রত্যাশীদের
- মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ(ভিডিও)
- কোটা পুনর্বহালের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম
- মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি
- মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন
- বিদেশ থেকে যা যা আনা যাবে, শুল্ক দিতে হবে না যেসব পণ্যে
- নামাজ দেরি করে শুরু করায় ইমামকে শাসালেন ছাত্রলীগ নেতা ফরিদ
- কঙ্গনার থাপ্পড়-কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজমি
- কূটনৈতিকপাড়ায় পুলিশ সদস্য নিহত: উন্মাদের মতো ৩৮ রাউন্ড গুলি

নবম থেকে ১৩তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বহাল 







