
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘মেধাভিত্তিক চাকরি চাই, প্রতিবন্ধী ছাড়া কোটা নাই’; ‘কোটা বাতিল করো, ন্যায়বিচার আনো’, ‘মেধাবীদের কান্না, আর না আর না,’ ‘মেরুদণ্ড সোজা করো, মেধা দিয়ে চাকরি ধরো,’ ’আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান,’ ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক’ সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে ও স্লোগান দিতে দেখা যায়।
আজ শুক্রবার (৭ জুন) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে সরকারি চাকরিতে সব ধরনের কোটা সংস্কারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন যাবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কোনো দেশের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা হতে পারে না। শিক্ষার্থীদের ওপর কোটার মতো বৈষম্যমূলক নিয়ম চাপিয়ে দেওয়া হলে দেশে বেকার সমস্যা আরও বৃদ্ধি পাবে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই, কিন্তু এই রায়ে অসন্তুষ্ট আমরা। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক।’
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী জহুরুল ইসলাম তানভীর বলেন, ‘আমরা হাইকোর্টের এ রায়কে প্রত্যাখ্যান করলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ, তারা যেন এই রায়ের বিরুদ্ধে আপিল করে। যদি সরকারের পক্ষ থেকে আপিল করা না হয়, তাহলে আইন ও রাজপথ উভয় দিকেই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এটার সমাধান না হলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পরবর্তীতে বড় পদক্ষেপ নেব।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী মুহিবুল্লাহ বলেন, ‘আমরা তো কোনো দোষ করিনি। শুধু যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ চেয়েছি। কোটা পদ্ধতি পুনরায় চালু হলে অপেক্ষাকৃত কম মেধাবীরা সরকারি চাকরিতে স্থান পাওয়ার সুযোগ তৈরি হবে। যেটি আমাদের জন্য কষ্টের। কারণ, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির সুযোগ হারাতে হবে।’
ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী তমিজ উদ্দিন বলেন, ‘আমরা অবিলম্বে এই বৈষম্যমূলক কোটা প্রথা সংস্কার চাই। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি। তাই বলে তাঁদের অর্জনের ফল কেন তাঁদের সন্তান ও নাতি–পুতিরা/// ভোগ করবে। দেশের ছাত্রসমাজ এটা কোনোভাবেই মানবে না।’
মানববন্ধন থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই কোটা প্রথা অবিলম্বে বাতিল না হলে আবারও ২০১৮ সালের চেয়ে আরও ভয়ংকর আন্দোলনে রূপ নিবে।’
উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকবে বলে জানান আইনজীবীরা।

নাটোরের গুরুদাসপুরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে গ্রামবাসীর প্রতিবাদের পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। গতকাল শুক্রবার উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে...
২ মিনিট আগে
ঘড়ির কাঁটায় রাত ১২টা। ঘুমাতে বিছানায় গিয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ খাটের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। শব্দ শুনে খাটের নিচে তাকাতেই দেখা মেলে প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপের। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
৬ মিনিট আগে
সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে হাসপাতালে আনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
৮ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসের আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে।
১৬ মিনিট আগে