
মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ও বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।
চলতি সপ্তাহে তিন বছর মেয়াদির এই এমওইউ স্বাক্ষরিত হয় বলে আজ শুক্রবার ওএইচসিএইচআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার সংস্কারের অগ্রগতি ও গণবিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নসংক্রান্ত একটি বিস্তারিত তথ্য অনুসন্ধানমূলক তদন্ত পরিচালনায় কার্যালয়টি বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।
হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষর দেশের মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা রূপান্তরের একটি ভিত্তিপ্রস্তর।
তিনি আরও বলেন, ‘এটি আমার কার্যালয়কে আমাদের তথ্য অনুসন্ধানমূলক প্রতিবেদনে করা সুপারিশগুলো বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান মৌলিক সংস্কারগুলোতে সরকার, সুশীল সমাজ ও অন্যদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে আমাদের দক্ষতা ও সহায়তা দেওয়ার সুযোগ দেবে।’
নতুন এই মিশন দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কর্তৃপক্ষকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে। এ ছাড়া এটি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়াতে কাজ করবে।

প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিটি করপোরেশনের প্রশাসকেরা।
২৭ মিনিট আগে
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরবে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি (রয়্যাল গেস্ট) হিসেবে তিনি এই সফরে গেছেন।
২ ঘণ্টা আগে
ভালো চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়ে দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন কিশোরগঞ্জের যুবক জাহাঙ্গীর হোসাইন। দুই মাস প্রশিক্ষণের পর ইউক্রেন সীমান্তে পাঠানোর এক সপ্তাহের মাথায় ড্রোন হামলায় নিহত হন তিনি। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় একটি রিক্রুটিং...
২ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। একই সঙ্গে এই নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দলীয় প্রতীক ব্যবহারের বিধান...
৯ ঘণ্টা আগে