
আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের আরও দুই মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন। তাঁদের ১০ আগস্ট হাজির করতে বলা হয়েছে। বর্তমানে তাঁরা অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন।
প্রসিকিউশন জানায়, ২০১৩ সালে লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিচারবহির্ভূত হত্যা করা হয়। একই বছর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। ওই দুই ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য পূর্ববর্তী সরকারের দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিধ্বস্ত জ্বালানি খাত পুনর্গঠনে সময় প্রয়োজন। তিনি বলেন, জনগণের বর্তমান ভোগান্তির বিষয়টি সরকার উপলব্ধি করছে এবং সংকট কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে।
১৩ মিনিট আগে
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য
৩১ মিনিট আগে
সরকারের ভাষ্য, অধিকাংশ গণমাধ্যম আদালতের নির্দেশনা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নির্দেশনা অনুসরণ করলেও, কিছু গণমাধ্যম এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলন করলেও সংবিধান সংশোধনে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিতে থাকবে ইসলামী আন্দোলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে দলটির একমাত্র সংসদ সদস্য অলি উল্লাহ উপস্থিত ছিলেন না।
১ ঘণ্টা আগে