
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার রায় ঘোষণার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
এতে আরও বলা হয়, ‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই হয়, যা ২০১৬ সালে সংশোধিত হয়। এ চুক্তি দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত ও সহজে বিনিময়ের জন্য করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর করবে ভারত ও বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে সিদ্ধান্ত জানাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই মধ্যে পাম্পিং শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই এই তেল বাংলাদেশে আসবে।
৬ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তারের পর তদন্তসংশ্লিষ্টরা তদন্ত নিয়ে নতুন আশা দেখছেন। তাঁরা বলছেন, গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে অনুদ্ঘাটিত রহস্যের জট খুলবে।
৬ ঘণ্টা আগে
সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে