৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনায় আগামী ৯ জানুয়ারি সভায় বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তাঁর দপ্তরে ওই দিন বেলা সাড়ে ১১টায় এই সভা হবে জানিয়ে আজ রোববার নোটিশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা।
নোটিশে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ প্রার্থী সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাঁদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি।
নোটিশে আরও বলা হয়, ‘এ প্রার্থীরা তাঁদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।’
সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ ও নব নিয়োগ অধিশাখার যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখার উপসচিবও থাকবেন।
৪৩তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থীরা গত ১ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা জনপ্রশাসন সচিবের কাছে এ বিষয়ে লিখিত আবেদন দেন। এরপর গত ২ জানুয়ারি ওই সব প্রার্থীর বাদ পড়ার কারণ জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাদ পড়া প্রার্থীরা পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায়। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রয়টার্সকে এ কথা বলেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে এসেছেন। আগামীকাল বৃহস্পতিবার একযোগে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে
সিইসি জানান, ভোটারের যথাযথ পরিচয় যাচাইয়ের পরই ব্যালট পেপার ইস্যু করা হয় এবং নির্ধারিত বিধি অনুসারে গোপন কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। কোনো নির্বাচনী বিরোধ দেখা দিলে তা প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী কঠোরভাবে নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগে
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। ওষুধ, চিকিৎসাসামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
২ ঘণ্টা আগে