
দেশের প্রবাসীদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে বিমানবন্দর সম্প্রসারণ ও বিমান খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের বিষয়েও ইতালির সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত দেশটির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জবাবে রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে ইতালীয় প্রতিষ্ঠান ‘দ্য এজ কোম্পানি’ বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য আধুনিক বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) স্থাপনে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশি কারিগরি জনশক্তির দক্ষতা উন্নয়নে ‘ফ্লাইঅন অ্যারো’ কোম্পানির মাধ্যমে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়েও আলোচনা হয়।
এ সময় আফরোজা খানম বলেন, দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণে পিপিপি ভিত্তিক বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
এর আগে মন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এসএটিএস-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং তা বিবেচনার আশ্বাস দেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক কর্মসংস্থান শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ২৫টির গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিমা রহমান।
২৪ মিনিট আগে
সংসদে একটি মিডিয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ । কিন্তু সেগুলো অনলাইনে প্রকাশিত হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি বলে দাবি করেন তিনি। বিরোধীদলের সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে
২ ঘণ্টা আগে
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় নারী শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে ছাত্রদল নেতা কর্তৃক স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে প্রকাশ্য দিবালোকে ৩৯ লক্ষ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে নিহত। অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগে গাড়ি চুরি, সিঁধেল চুরি...
২ ঘণ্টা আগে