
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন। আজ দুপুরে মন্ত্রী মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আমাদের সমাজে পিতৃ-মাতৃহীন পরিত্যক্ত শিশু, দাবিদারহীন উদ্ধারকৃত বিপন্ন শিশু, দাবিদার হীন হাসপাতাল থেকে আসা, শিশুদের গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এবং মাতৃ স্নেহে লালন পালন করা শিশুদের বেড়ে ওঠার জন্য আমাদের যেমন করণীয় আছে তেমনি এ সমাজে অনেক বিত্তবান মানুষ আছে তাদেরও করণীয় আছে।
মন্ত্রী আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন ছোটমণি নিবাস পরিদর্শনকালে সমাজের উচ্চবিত্তদের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ছোট বাচ্চাদের দায়িত্ব নেওয়া, লালন পালন করা খুবই কঠিন। তাদের সেবাযত্নের প্রতি নজর দেওয়ার তাগিদ দেন। নিজের বাড়িতে যে বাচ্চাটি মানুষ হয় এখানেও একই ভাবে তাদের সেবা যত্ন দিয়ে গড়ে তুলতে হবে।
পরিদর্শনকালে তিনি বাচ্চাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন।
এ সময় তিনি বলেন, বাচ্চাদের নিউট্রিশন এবং রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে বাচ্চাদের খাবার, ওষুধ ঠিকমতো খাওয়াতে হবে, সকল বিছানা কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধৌত করতে হবে তাহলে বাচ্চাদের রোগ বালাই আক্রান্ত করতে পারবে না। এ ছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৫ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৬ ঘণ্টা আগে