Ajker Patrika

বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিগ ক্যাট সুরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সাতটি বৃহৎ বন্য বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন দা এস্টাবলিশমেন্ট অব দা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’ (আইবিসিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঘ, সিংহ, চিতা বাঘ, তুষার চিতা, পুমা বা মাউন্টেন লায়ন, জাগুয়ার ও চিতা-এই সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিলে (আইবিসিএ) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘ সদস্যভুক্ত ২৪টি দেশ এর সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অ্যাগ্রিমেন্টের মূল্য উদ্দেশ্য হলো—সদস্যভুক্ত দেশগুলোর বিগ ক্যাটের আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় এই অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

এ দিন গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে খসড়াও (জিসিএম-এনএপি) (২০২৬-২০৩০) অনুমোদন করেছে মন্ত্রিসভা।

একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বে নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে ২০১৮ সালে জাতিসংঘে জিসিএম গৃহীত হয়। বাংলাদেশসহ ১৬৪টি রাষ্ট্র জিসিএম পক্ষভুক্ত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ নেতৃত্ব দিয়ে আসছে এবং জিসিএম ধারণার প্রবক্তাও বাংলাদেশ। এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ আইএমও ২০২০ সালে বাংলাদেশকে জিসিএম চ্যাম্পিয়ন কান্ট্রি হিসেবে তালিকাভুক্ত করে।

জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এ ছাড়া বর্তমান সরকারের সময় মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন বৃহস্পতিবারের বৈঠকে উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৭টি মন্ত্রিসভা বৈঠকে হয়েছে। এসব বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতি নিচ্ছে ইসি, তৈরি হচ্ছে বিধিমালা, বাড়ছে জামানত

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত