
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে জোর আরোপ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বার্তাটি ওয়ালিদ আল-খুরেইজির কাছে বার্তাটি হস্তান্তর করেন তিনি।
বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সৌদি যুবরাজের উদ্দেশে পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন।
উপদেষ্টা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। তিনি বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের বাদশাহ এবং যুবরাজকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পৌঁছে দেন।
সৌদি উপমন্ত্রী উপদেষ্টা কবিরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এই অঞ্চলের এ সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
৬ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
৬ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
৭ ঘণ্টা আগে
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ঈদযাত্রার ২৫ মের অগ্রিম টিকিট। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট...
১৫ ঘণ্টা আগে