
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তিন দিনের জন্য সব অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষে মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই চিরস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে সব কর্মসূচি চালু থাকবে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর থেকে শেষবারের মতো এই হাসপাতালেই ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

চীনে কাঁঠাল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চীনে বাংলাদেশি কাঁঠাল খুব জনপ্রিয়। দেশটিতে কাঁঠাল রপ্তানিতে চুক্তি হয়েছে সাম্প্রতিক সফরে।
১ ঘণ্টা আগে
এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তারা কেউ এ হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্নোত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী কার্যবিধি ৭১-এর জনগুরুত্ব কার্যবিধি সম্পর্কে যাচ্ছি...
১ ঘণ্টা আগে
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, সহিংসতার শিকার নারী ও শিশুদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সুরক্ষায় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি....
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টি ও ভারতের উজানে ভারী বর্ষণের কারণে দেশের উত্তর-পূর্ব, উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। দ্রুত বাড়ছে তিস্তাসহ আরও কয়েকটি নদীর পানি।
১ ঘণ্টা আগে