Ajker Patrika

সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন, বার্তা ও অন্যান্য মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ধরনের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮ নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এ ধরনের ফোনকল, বার্তা বা আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত