
দেশে নতুন কারিকুলাম বাস্তবায়নে ৬ষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা চলতি বছর থেকেই সপ্তাহে দুই দিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্য সব ক্লাসের শিক্ষার্থীরা আগের মতো একদিন ছুটি পাবে।
আজ মঙ্গলবার নতুন কারিকুলামের জন্য পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।
অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘আমরা ৬২টি প্রতিষ্ঠানকে বলে দিয়েছি, পাইলটিং কার্যক্রমের আওতায় থাকা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এ বছর সপ্তাহে দুই দিন ছুটি পাবে। আর অন্য ক্লাসের শিক্ষার্থীরা আগের মতোই সপ্তাহে ছয় দিন ক্লাস করবে। সব ক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবে ২০২৩ সালে।’
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী বছর (২০২৩ সাল) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
১৩ মিনিট আগে
এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ! যদিও ১০টি উড়োজাহাজ বড় চুক্তি, কিন্তু এটা আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যাওয়ার জন্য আলোচনায় যুক্ত হতে বাংলাদেশ ইচ্ছুক। এটা খুবই গুরুত্বপূর্ণ...
১৫ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রোববার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
১৫ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।
৩৭ মিনিট আগে