
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত রোববার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে ডিবির হাতে তদন্তভার ন্যস্ত করা হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান। তিনি আজকের পত্রিকাকে বলেন, এখন এই মামলার তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।
ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাটি গতকাল সোমবার রাতে শেরেবাংলা নগর থানা থেকে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। আজ মামলার নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের এবং তিনি এই ফ্ল্যাটে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। ফ্ল্যাটটির একটি কক্ষের দরজা ভেঙে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই মরিয়ম বেগমের বাবা এস এম মাসুম বিল্লাহ মেয়ের আত্মহত্যার পেছনে প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। সেখানে এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে রিমান্ডে নেওয়া হয়। অপর আসামি মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর লঞ্চের ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা। সংগঠনটি ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়ি
১ মিনিট আগে
কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাঁকে সংসদে চাকরি দেওয়া এবং তাঁর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভনের অভিযোগসহ নানা ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ...
৮ মিনিট আগে
ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
৪১ মিনিট আগে
‘এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ! যদিও ১০টি উড়োজাহাজ বড় চুক্তি, কিন্তু এটা আমাদের কাছে এরচেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যাওয়ার জন্য আলোচনায় যুক্ত হতে বাংলাদেশ ইচ্ছুক, এটা খুবই গুরুত্বপূর্ণ...
৪৩ মিনিট আগে