
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশের হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগী সামলাতে হিমসীম খাচ্ছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল কলেজগুলোর এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করেছে সরকার।
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করে গত রোববার ও সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হল। ৭ জুলাইয়ের মধ্যে তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, মেডিকেল কলেজগুলোর সহকারী অধ্যাপক ও প্রভাষকদের দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি বদলি করা হয়েছে। এখন তাঁরা যে কর্মস্থলে আছে তাঁদের চাকরি সেই কর্মস্থলেই থাকবে। যাকে যেখানে সংযুক্ত করা হয়েছে সেখানে গিয়ে তাঁরা করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন।
কত দিনের জন্য এসব চিকিৎসদের বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দেওয়া তা নির্ধারণ করে দেওয়া হয়নি জানিয়ে জাকিয়া বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁদের সংযুক্তি দেওয়া হাসপাতালে কাজ করতে হবে। করোনা রোগীদের চিকিৎসায় এখন পর্যন্ত পাঁচ বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে। আরও তিন বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের এভাবে বদলি করা হবে।
মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও পাশের জেলায়ও চিকিৎসকদের সংযুক্তি বদলি করা হয়েছে।
আরও পড়ুন:

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯ মিনিট আগে
মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
২১ মিনিট আগে
আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
২ ঘণ্টা আগে