মেডিকেল হাসপাতাল

লাভের বদলে আয়ের ওপর কমিশন, বাড়তি টাকা ফেরতের নির্দেশ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) পরীক্ষা-নিরীক্ষায় বিশেষজ্ঞরা লাভের ওপর কমিশন না নিয়ে আয়ের ওপর কমিশন নিয়েছেন বলে সরকারি অডিটে ধরা পড়েছে। এ ব্যাপারে বাড়তি টাকা আদায় করার নির্দেশনা দিয়েছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবু হাসি নেই পরিবারে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মা একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। একটি কন্যাশিশু মারা গেছে। বাকি চার নবজাতক চিকিৎসাধীন, তবে হাসপাতালে এনআইসিইউ না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, উপপরিচালককে শোকজ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিচালককে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় তিন মাসে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে মমেক হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।











