
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা দেওয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ সেবার উদ্বোধন করেন। দুজন তরুণ ও এক নবজাতককে আবেদন রসিদ প্রদানের মধ্যমে সেবা কার্যক্রম শুরু হয়।
কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা কোড রয়েছে। এতে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়বে। ই-পাসপোর্ট থাকলে ও বিমানবন্দরে স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে নাগরিকেরা নিজে পাসপোর্ট স্ক্যান করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এখন পর্যন্ত বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ নাগরিককে পাসপোর্ট দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করা হলো।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি বসবাস করেন। তাঁরা ই-পাসপোর্ট সেবায় উপকৃত হবেন।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, মালয়েশিয়ায় উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
৫ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়া, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে...
৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগের দেড় দশকে শতাধিক মানুষকে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেন ওসমানী। তিনি বর্তমানে খুলনাতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি এক্সাম কন্ট্রোলার হিসেবে কর্মরত।
৬ ঘণ্টা আগে