
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অগ্রিম প্রস্তুতির কারণে সফলতাটা এসেছে। আমাদের পরিকল্পনা জনমনে স্বস্তি দেওয়া। বিশেষ করে এ সময়ে বোরো মৌসুমের সময়, যাতে কৃষি উৎপাদনে কোনো সংকট না হয়। কৃষি উৎপাদন উপকরণে যাতে মূল্য বৃদ্ধি না হয়, সে জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে মূল্যটা ধরে রেখেছি।’
আজ শনিবার সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী অনেক দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সবকিছু সুচারুভাবে হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়। আশা করি, সবকিছু ধরে রাখতে পারব। জ্বালানি পাচার হওয়ার দু-একটা ঘটনা নজরে এসেছে। এগুলো কঠোর হস্তে দমন করব।’
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা কী কী ভূমিকা রাখবেন সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পরে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সরকার কীভাবে মোকাবিলা করেছে, এবং সংক্ষিপ্ত সময়ের অর্জনগুলো, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অধিকাংশ যে আমরা শুরু করতে পেরেছি, তা জাতির কাছে জানানো ও উপস্থাপন করা দরকার।’
মন্ত্রী বলেন, ‘সামনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসতে পারে। সেগুলো সংসদীয় পদ্ধতিতে আলাপ-আলোচনার বিষয়। কীভাবে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব।’

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে নির্দলীয়। একই সঙ্গে প্রার্থীদের ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বিধানও বাতিল হতে পারে। এসব কারণে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
২৫ মিনিট আগে
দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে