
সোমালিয়া উপকূলে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থান নিয়েছে ভারতের একটি যুদ্ধজাহাজ। একটি ভারতীয় উড়োজাহাজও টহল দিচ্ছে ওই এলাকায়।
ভারতের নৌবাহিনীর মুখপাত্র আজ শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে এ কথা জানান।
যুদ্ধজাহাজ থেকে তোলা এমভি আবদুল্লাহ’র মাস্টার ব্রিজের একটি ছবিসহ তিনি পোস্টটি করেন। ছবিতে দেখা যায়, তিন দস্যু মাস্টার ব্রিজে আর একজন ব্রিজের ওপরে সতর্ক অবস্থায় পাহারায় রয়েছে।
নৌবাহিনীর মুখপাত্র পোস্টে বলেন, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ দস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ১২ মার্চ জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। জাহাজটির ক্রুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু আক্রান্ত জাহাজ থেকে কোনো সাড়া মেলেনি।
মুখপাত্র বলেন, সামুদ্রিক নিরাপত্তায় নিয়োজিত একটি যুদ্ধজাহাজের গতিপথ বদলে আক্রান্ত জাহাজটির দিকে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধজাহাজ থেকে গত বৃহস্পতিবার সকালে আক্রান্ত জাহাজটির সঙ্গে যোগাযোগ করা হয়। এম ভি আবদুল্লাহ’র ক্রুদের সবাই নিরাপদ আছেন, এটা নিশ্চিত হওয়া গেছে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

জাতির বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি বা জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন
১৬ মিনিট আগে
ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বা মেগা প্রকল্পের ফ্রেমে না দেখে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, পারস্পরিক মর্যাদা ও ভাগাভাগি করা সুবিধার ওপর ভিত্তি করে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন ভারতে বাংলাদেশের সদ্য বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
২০ মিনিট আগে
জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিমানবন্দর সচল হওয়ায় জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোর্ডিং চলছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত সাতটি ফ্লাইটের ২ হাজার ৫৩২ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি অবহিত করছে।
১ ঘণ্টা আগে