
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন আজ মঙ্গলবার (১২ আগস্ট) বৈঠক করেছেন। মার্কিন কূটনীতিকের আমন্ত্রণে রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট দুটি সূত্র এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান এ বৈঠকে ছিলেন।
বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলী রীয়াজের কথা হয়।
ট্রেসি অ্যান জ্যাকবসন গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র আজকের পত্রিকাকে জানান, বাংলাদেশের উন্নয়নে একজন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র দলমত-নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে থাকে।

২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারি এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
৪ ঘণ্টা আগে