Ajker Patrika

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: তদন্তে কমিটি গঠন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬: ২৩
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: তদন্তে কমিটি গঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে জনবল নিয়োগের জন্য ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তৎপ্রেক্ষিতে, উক্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।’

কমিটির সদস্যরা হলেন-অতিরিক্ত সচিব, প্রশাসন অনুবিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২. যুগ্মসচিব (ফিন্যান্স এন্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট অধিশাখা), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সদস্য ৩. জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি সদস্য, ৪. পরিচালক (সীড ফাইনান্সিং), যুব উন্নয়ন অধিদপ্তর। সদস্য ৫. উপসচিব (প্রশাসন অধিশাখা), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তদন্ত কমিটি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ১১তম গ্রেডে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে নিয়োগের নিমিত্ত ১০ অক্টোবর ২০২৬ তারিখ অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত নিয়োগ কমিটির সদস্যগণ, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ, অভ্যন্তরীণ ও বহিঃস্থ সাহায্যকারীগণের জবানবন্দি গ্রহণ এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দাখিল করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত