
কালোটাকা সাদা করার সুযোগ প্রস্তাবিত বাজেটে কেন রাখা হলো, তার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতে, কালোটাকা সাদা করার সুবিধা নিয়ে সম্পদ বৈধ বিনিয়োগ হিসেবে স্বীকৃত হলে সেখান থেকে নিয়মিত হারেই কর আদায় করা হবে। তা না হলে এই সম্পদ অর্থনীতিতে কোনো অবদান রাখছে না।
আজ শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ ধরনের কথা জানিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা প্রশ্ন আসছে, কালোটাকা নিয়ে। কালোটাকা নিয়ে আমি শুনি, অনেকে বলে কালোটাকা? তাহলে আর কেউ ট্যাক্স দেবে না।’
তিনি বলেন, ‘ঘটনা কিন্তু এটা না, এটা শুধু কালোটাকা না! জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার, সে-ই কোটিপতি। কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবে কেউ বেচে না, বেশি দামে বেচে বা কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তারা গুঁজে রাখে। গুঁজে যাতে না রাখে, সামান্য একটা কিছু দিয়ে যাতে সেই টাকাটা আসল পথে আসুক, জায়গামতো আসুক। তারপরে তো ট্যাক্স দিতেই হবে।’
সরকারপ্রধান বলেন, ‘আমি বলি, মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা, এটা আসলে আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে।’
তিনি বলেন, ‘সেই সুযোগটা আমরাও দিয়েছি, অল্প ট্যাক্স দিয়ে সেই টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, সেই ব্যবস্থাটাই হয়েছে। এটা নিয়ে নানাজনের নানা কথা। কিন্তু তারপরেও যেগুলো মানুষের প্রয়োজন, সেই ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দিয়েছি।’

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি (সাবেক র্যাব), পুলিশ ও আনসার-ভিডিপি। পূজামণ্ডপে নিরাপত্তার পাশাপাশি গুজব প্রতিরোধ, নাশকতা মোকাবিলা ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ
৪৪ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, ‘জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
১৯৭৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা। প্রধানমন্ত্রী এ পরিষদের সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এর নির্বাহী কমিটির সভাপতি। জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন ও হালনাগাদে...
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে