
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে আরও ২২ জন বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত রোববার (১৮ আগস্ট) ২০১ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। এসব কর্মকর্তার বেশির ভাগই যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পাননি।
প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাঁদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাঁদের পদোন্নতি কার্যকর হবে এবং তাঁরা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।
পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তাঁর ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ পুলিশের ৩০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শাফি ইকবাল, ট্যুরিস্ট পুলিশের মো. নাজমুল হোসেন, সিআইডির ড. মো. আল-মামুনুল আনছারী, রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদ, সিআইডির মোহাম্মদ জাহিদুল হাসান, পিবিআইয়ের মোহাম্মদ ওসমান গণি, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, র্যাবের মো. শামীম হোসেন, সিআইডির মো. আসফিকুজ্জামান আকতার, অ্যান্টি টেররিজম ইউনিটের রায়হান উদ্দিন খান, রাজশাহী সারদার মো. রেজাউল হক খান ও পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈন।
এ ছাড়া পিবিআইয়ের মো. সারোয়ার জাহান, রেলওয়ে পুলিশের শাহ মমতাজুল ইসলাম, এপিবিএনের শেখ জয়নুদ্দীন, শিল্পাঞ্চল পুলিশের আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, হাইওয়ে পুলিশের মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল পিটিসির মো. মাহফুজুর রহমান, সিআইডির প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের শামীমা পারভেজ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খান, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফ, নৌ পুলিশের মো. আবু তারেক, সিলেট এসএমপির শাহরিয়ার আল মামুন, সিআইডির মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং রংপুর আরআরএফের মো. রেজাউল করিম।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তা বিধি মোতাবেক জ্যেষ্ঠতা প্রাপ্য হবেন। তাঁরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন।

পুরান ঢাকার বংশালের একটি মোটর ওয়ার্কশপে ঢুকতেই শোনা যায় লোহা কাটার শব্দ। চারদিকে ছড়িয়ে আছে গ্রিজ, ধোঁয়া আর পোড়া তেলের গন্ধ। বড় বড় যন্ত্রপাতির মধ্যে ব্যস্ত কয়েক শিশু। সবচেয়ে ছোট্ট শিশুটির বয়স বড়জোর ১২ বছর। সে শিখছে গাড়ির যন্ত্রাংশ মেরামতের কাজ।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বিএনপি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রায় চার মাস পর দেওয়া প্রথম জাতীয় বাজেটে ওই সব প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
৫ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিদ্যমান দুর্নীতি ও যোগসাজশভিত্তিক কর ফাঁকি বন্ধ...
৮ ঘণ্টা আগে
মোবাইলের নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে এই পদক্ষেপ আংশিক স্বস্তির হলেও টেলিযোগাযোগ খাতকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে পূর্ণ সমাধান নয় বলে মনে করে সংগঠনটি।
৯ ঘণ্টা আগে