
আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হবে। বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, নতুন নীতিমালার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মুক্ত সাংবাদিকতার স্বার্থে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। কমিটির সুপারিশের ভিত্তিতে তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সর্বোচ্চ বডি নীতিমালাটি চূড়ান্ত করবে।
সর্বশেষ ২০২২ সালের অ্যাক্রিডিটেশন নীতিমালার বেশ কিছু ধারা পর্যালোচনার পর আপত্তিকর শব্দ ও বিধান বাতিলের সুপারিশ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে সরকারের উন্নয়ন প্রচারের বাধ্যবাধকতা, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
এ ছাড়া, সাংবাদিকদের বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের কিছু সংস্থাকে অবহিত করার নিয়ম বাতিলের সুপারিশ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, সংবাদপত্রের সার্কুলেশন অনুযায়ী কার্ড ইস্যুর বিধান পরিবর্তন করে, সংবাদমাধ্যমের সাংবাদিক সংখ্যা অনুযায়ী ৩০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ জনকে কার্ড দেওয়া হবে।
ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে নতুন নীতিমালায় প্রস্তাব করা হয়েছে যে, একজন সাংবাদিককে কমপক্ষে ২০ বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে অথবা সাংবাদিকতার অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা ফ্রিল্যান্সার কার্ড পাবেন।
আগে প্রধান তথ্য কর্মকর্তা কার্ড ইস্যু করতেন, তবে এবার সাংবাদিক ও বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোনো সাংবাদিক কার্ড না পেলে তিনি আপিল করতে পারবেন। আপিল বোর্ডে জাতীয় পর্যায়ে পত্রিকার সম্পাদক, বিচারপতি এবং বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা থাকবেন। জেলা পর্যায়ে সাংবাদিকদের কার্ড জেলা কমিটির মাধ্যমে প্রদান করার সুপারিশ করা হয়েছে।
এবার স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের কার্ডের পরিবর্তে একটি কার্ড দেওয়া হবে, যার মেয়াদ থাকবে তিন বছর।
সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে আগে প্রধান তথ্য কর্মকর্তা কার্ড বাতিল করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, শুধু মামলার রায়ে দোষী প্রমাণিত হলে কার্ড বাতিল হবে। তবে চূড়ান্ত চার্জশিট হলে কমিটি তার কার্ড স্থগিত করতে পারবে।
আজাদ মজুমদার আরও জানান, ১৬৭ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে মাত্র সাতজন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।
মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
হামের টিকা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও তাঁর সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
২ ঘণ্টা আগে
প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ থেকে নতুন চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হবে। এবারের নিয়োগপ্রক্রিয়ায় নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়ার পাশাপাশি বছরজুড়ে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
৩ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা—যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় কত লোক দেখে, কত লোক দেখে না—এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না।’
৪ ঘণ্টা আগে