
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।
বাকিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।
তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের আদেশসহ আমাদের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইজিপির দপ্তরে যায়। সেখান থেকে ইন্টারপোলের কাছে পাঠানো হয়।

তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত ঘটনায় মোট ৩৩৯টি অভিযোগ জমা হয়েছে। ৩৯টি অভিযোগের তদন্ত চলছে। এই অভিযোগের ভিত্তিতে ২২টি বিভিন্ন মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন গ্রেপ্তার হয়েছেন। আর পলাতক আছেন ৮৭ জন।
আরও খবর পড়ুন:

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের লক্ষ্যে সারা দেশে ১১৪টি ভেন্যুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
১৬ মিনিট আগে
দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় দাবি করলেও সংসদীয় কমিটির বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাগজ-কলমের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই এবং তাঁদের নিজ নিজ এলাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না...
২৯ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, ইইউ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে
১ ঘণ্টা আগে