দেশের ৬৪ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্ট পুষ্টিবিদের ৬৪টি পদ সংরক্ষণের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ২৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করে।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদের সই করা এ আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলার সিভিল সার্জনের কার্যালয়ে একটি করে মোট ৬৪টি পুষ্টিবিদ পদ সংরক্ষণ করা হবে।
আদেশ অনুযায়ী, পদগুলো ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত ভূতাপেক্ষভাবে এবং ২০২৬ সালের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ, ২০২৬-২৭ অর্থবছরেও এসব পদ বহাল থাকবে।
পুষ্টিবিদের ৬৪টি পদই নবম গ্রেডের। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, এসব পদের বেতনক্রম ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা নির্ধারিত রয়েছে।
সরকারি আদেশে বলা হয়, উল্লিখিত পদগুলোর ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে নির্বাহ করা হবে।
পদ সংরক্ষণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন-১০ শাখা এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখার সংশ্লিষ্ট স্মারকে আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারি মঞ্জুরি জারি করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা অনুলিপিতে পদ সংরক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা বিভাগের সংশ্লিষ্ট শাখা, দেশের ৬৪ জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের সিস্টেম এনালিস্টকে সরকারি আদেশটি বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১০ আগস্ট ২০২৬ এবং অর্থ বিভাগ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট পদ সংরক্ষণে সম্মতি দেয়। দুই মন্ত্রণালয়ের ওই সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ ৬৪টি পুষ্টিবিদ পদ সংরক্ষণের আদেশ জারি করে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক মো. নওশেরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে ৮ লাখ ৯১ হাজার ৯৮ টাকার তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ...
১৫ মিনিট আগে
ডাক বিভাগের ডেটাবেইসে দেশের সব নাগরিকের ঠিকানা সংরক্ষণ, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটি সাইবার নিরাপত্তা জোরদার, শিশু-কিশোর ও শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ...
৩০ মিনিট আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ ব্যবহার, জেলা পর্যায়ে প্রশিক্ষণ ও পুলিশি নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা
১ ঘণ্টা আগে
সংসদীয় কমিটির বৈঠকে বিসিআইসি ও এর আওতাধীন সব কোম্পানি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পে-অফকৃত সার কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চাওয়া হয়।
১ ঘণ্টা আগে