
দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এলাকার আশপাশ দিয়েই আসে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আগে টেকনাফ-কক্সবাজার সীমান্তে আবদুর রহমান বদির নাম শোনা যেত। এখন তিনি নেই, তাই ওই এলাকার দায়িত্ব কারা নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর জানার কথা।
আজ শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে উনার বাড়ির আশেপাশ দিয়ে। কক্সবাজার-টেকনাফ। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই, বদি তো ভয় পেয়ে গেছে গা। এখন ওখানকার দায়িত্বটা কে নিয়েছে? বাড়ির আশপাশের লোক স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এত দিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকর করতে সাহস লাগে। সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে।’
উল্লেখ্য, আবদুর রহমান বদি কারাগারে বন্দী আছেন।
নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তাঁর এলাকায় একটি ১০ শয্যার হাসপাতাল থাকলেও সেটি কার্যত পরিত্যক্ত। হাসপাতালের সামনে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের নামফলক থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক, রোগী কিংবা দারোয়ান। তাঁর ভাষায়, হাসপাতালটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। তিনি বলেন, আদমশুমারি অনুযায়ী তাঁর নির্বাচনী এলাকায় প্রায় ৬ লাখ মানুষের বসবাস হলেও প্রকৃত সংখ্যা প্রায় ১৫ লাখ। এত বিপুল জনগোষ্ঠীর জন্য একটি মাত্র হাসপাতাল থাকলেও সেটিও কার্যকর না থাকায় মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সেটা না হলে দুর্নীতির চাপে তলিয়ে যাবে সারা জাতি।’ তিনি আরও বলেন, ‘এক সদস্য আমাদের পক্ষ থেকে ওয়াশিং মেশিন দাবি করেছেন। আমি ওয়াশিং মেশিন নাম শুনেছি, কিন্তু দেখিনি, ব্যবহারও করি নাই। সংসদ সদস্যকে বলব, আপনার দরকার হলে স্পিকারের কাছে চান। আমার দরকার নেই। তাই সংসদ দিলেও আমি নেব না। আমি চিনি না, ব্যবহারও করতে পারি না। সংসদ সদস্যদের অভাব যদি ওয়াশিং মেশিন হয়, তাহলে দেশের মানুষের অভাব তো অনেক, সেটার দিকে তাকালে বুঝতে পারবেন, এই বাজেট অর্থবহ, বড় বাজেট নয়।’

ঢাকার ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১৬ মিনিট আগে
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বলেছে, এ সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়নি...
৩১ মিনিট আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিষয়টিকে তিনি বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। এর জবাবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ইসলামী ব্যাংকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ...
১ ঘণ্টা আগে