
নতুন ভিসা নীতিমালার খসড়া পর্যালোচনা করে তা চূড়ান্ত করতে একটি মন্ত্রিসভা কমিটি করেছে সরকার। কমিটিকে ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন করে আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
আজ বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে আট সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানকে মন্ত্রিসভা কমিটির সদস্য করা হয়েছে।
সর্বশেষ ২০০৬ সালে ভিসা নীতিমালা জারি করে সরকার।
বিদেশিদের বাংলাদেশে আগমন ও বহির্গমন আরও সহজ এবং সুশৃঙ্খল করার লক্ষ্যে নতুন ভিসা নীতিমালার খসড়া করে সরকার। ৩ জুলাই মন্ত্রিসভা বৈঠকে ভিসা নীতিমালার খসড়া উত্থাপন করা হয়। মন্ত্রিসভা ভিসা নীতিমালার খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে দেয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছিলেন, বিদেশিদের বাংলাদেশে আগমন ও বহির্গমনকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতার নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসনকাঠামো গড়ে তোলার জন্য নতুন করে ভিসা নীতির খসড়া করা হয়েছে।
মন্ত্রিসভা কমিটিকে ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন করে চূড়ান্ত করতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আদালতের মালখানা ও থানায় থাকা জব্দ মালামাল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিচ্যুত, বরখাস্ত, অব্যাহতিপ্রাপ্ত, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত বা অন্য কোনোভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাদের ফের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার।
১২ মিনিট আগে
বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে ‘সভরেইন গ্যারান্টি’ থাকায় চাইলেই তা বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের করা প্রাইভেট বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যে অ্যাগ্রিমেন্ট, সেখানে সভরেইন গ্যারান্
১৯ মিনিট আগে
টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জাতীয় সংসদে বলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের মানুষ। পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে।’ একই সঙ্গে দুর্গত এলাকায় দ্রুত শুকনো খাবার বিতরণ এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা
২৪ মিনিট আগে