
দেশের বিমান পরিবহন খাতে ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার। গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পাউল রিঘির সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় আরও ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোয়িংয়ের বিদ্যমান ও সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের বর্তমান যাত্রী ও রুট চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
বোয়িংয়ের পক্ষ থেকে ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষ করে বি-৭৩৭ সিরিজের উড়োজাহাজ লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। জবাবে মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কয়েক দিন আগে এক তরুণী উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন বুলিংয়ের প্রতিকারের জন্য তিনি পুলিশের দ্বারস্থ হননি। তিনি ফেসবুকে তাঁকে আক্রমণকারী ১০ জনকে শনাক্ত করে ই-মেইলে তাঁদের কর্মস্থলে অভিযোগ করেন।
৬ ঘণ্টা আগে
সরকার প্রতি বছর ১ হাজার মেগাওয়াট করে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
১০ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক খাতে একের পর এক কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে এবার চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।
১১ ঘণ্টা আগে
বিদেশে কর্মী পাঠানোর নামে শতকোটি টাকা আত্মসাৎ করে তা পাচারের অভিযোগে দায়ের মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
১২ ঘণ্টা আগে