
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেবেন অধ্যাপক আবরার।
এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে আজ নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে তাঁর দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমিনুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও এই বিভাগের একটি সূত্র জানিয়েছে।
একজন কর্মকর্তা বলেন, এম আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে পড়ে। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ওই স্ট্যাটাস ডিলিট করে দেন আমিনুল ইসলাম।
আরও খবর পড়ুন:

মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ে চালকদের সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ মঙ্গলবার বিপিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকার কড়াইল বস্তি এলাকায় জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী...
১০ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে সিদ্ধান্ত জানাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এরই মধ্যে পাম্পিং শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই এই তেল বাংলাদেশে আসবে।
১১ ঘণ্টা আগে