Ajker Patrika

বাইক রাইড শেয়ারিংয়ে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার: বিপিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২: ২১
বাইক রাইড শেয়ারিংয়ে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার: বিপিসি
ফিলিং স্টেশন থেকে তেল নিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। আজ সোমবার রাজধানীর বিজয় সরণি এলাকায়। ছবি: আজকের পত্রিকা

মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ে চালকদের সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ মঙ্গলবার বিপিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এটি কেবল দেশের মহানগরীগুলোর মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের জন্য প্রযোজ্য হবে।

বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে দৈনিক সরবরাহের সর্বোচ্চ অকটেন অথবা পেট্রল ৫ লিটার নেওয়া যাবে (শুধু মহানগর এলাকার জন্য প্রযোজ্য)। জ্বালানি তেল সংগ্রহের সময় চালকদের ফিলিং স্টেশন থেকে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করা ক্রয় রসিদ গ্রহণ করতে হবে। পরবর্তী বার তেল সংগ্রহের সময় পূর্ববর্তী ক্রয়ের মূল রসিদ বা বিলের কপি ফিলিং স্টেশনে জমা দিতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে যাচাই করে তবেই তেল সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার বর্তমানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ভোক্তা ও ডিলারকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত