
এককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর পরপরই যোগ দেন আওয়ামী লীগে। সবশেষ নির্বাচনে নৌকা প্রতীকে বিনা ভোটে ফের কুতুবপুর ইউপির চেয়ারম্যান হন। আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর এবার তিনি বিএনপিতে ফেরার চেষ্টা করছেন।
সুবিধা বুঝে বারবার দল পরিবর্তন করা এই রাজনীতিকের নাম মনিরুল আলম সেন্টু। অভিযোগ রয়েছে, যুবদলের রাজনীতি থেকে উত্থান হওয়া সেন্টু শুধু নিজের আধিপত্য ও প্রভাব ধরে রাখতে বারবার দল বদলেছেন। এবার তিনি বিএনপিতে ফিরতে আবেদন করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে গত ৫ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনটি করেন তিনি। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। স্থানীয় সূত্র বলেছে, ৫ আগস্টের পর সেন্টুর বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও স্থানীয় বিএনপির কয়েকজনের সঙ্গে সখ্য থাকায় পালাতে হয়নি তাঁকে।
মনিরুল আলম সেন্টুর নতুন করে দলে ঢোকার চেষ্টা প্রসঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. বারী ভুঁইয়া বলেন, ‘সেন্টু বিএনপিতে ঢোকার জন্য আবেদন করেছে শুনতে পেরেছি। সে আওয়ামী লীগের আমলে শামীম ওসমানের সাথে সম্পর্ক রেখে টাকা কামাইছে। জমির ব্যবসা করে ঢাকায় ১০টা বাড়ি করছে। আওয়ামী লীগে যোগ দিছে। এখন টাকা কামানোর জন্য আবার বিএনপিতে আসতে চায়। এই ধরনের সুবিধাবাদীকে বিএনপি প্রশ্রয় দেবে না। দু-একজন সুবিধাভোগী তার সমর্থন করে। বাকি কেউ তাকে চায় না। আমরা এই সেন্টুর বিএনপিতে প্রবেশ প্রতিহত করব। আওয়ামী লীগের রাজনীতি করা, নৌকা নিয়ে চেয়ারম্যান হওয়া সেন্টুকে বিএনপিতে ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা নেই।’

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইসগেট এলাকায় এ অভিযান চালানো হয়।
২ মিনিট আগে
আজ শুক্রবার এমপি নামাজ পড়াতে এলে খুতবা শুরুর সময় উপস্থিত বিএনপির কর্মী-সমর্থকরা বাধা দেন। এ সময় মসজিদের ভেতর জামায়াতের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির কর্মী-সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। তখন উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মসজিদের নির্ধারিত ইমাম নামাজ......
১৫ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার উপজেলার মুনশুরপুর এলাকায় অভিযান চালিয়ে কনের বাবা মো. রাকিবকে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০ মিনিট আগে
যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নওয়াপাড়া নৌ পুলিশ। আজ শুক্রবার দুপুরে শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে।
২৩ মিনিট আগে