পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কাল থেকে কাজ করবে এই নিয়ন্ত্রণ কক্ষ। আজ বুধবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে।
আদেশে বলা হয়, বিআরটিএ সদর কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত এ নিয়ন্ত্রণ কক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর আওতাধীন বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা বিআরটি ও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭। এ ছাড়া ০১৫৫০-০৫১৬০৬ ও ০১৫৫০-০৫৬৫৭৭ মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা যাবে। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত ১১ দিন নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে।
বিআরটিএর পরিচালক (প্রশাসন) মিজ নাজনীন হোসেনকে নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (এস্টেট) মো. আনিসুর রহমান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি আরেক অফিস আদেশে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়কের কোথাও যাতে যানজট তৈরি না হয় তার জন্য বিভিন্ন মহাসড়কে সরেজমিন মনিটরিং টিম করা হয়েছে। এই টিমও ২১ থেকে ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করবে।
মনিটরিংয়ের আওতায় থাকবে ঢাকা-মানিকগঞ্জ সড়ক, ঢাকা মহানগরী, ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়ক এবং ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ সড়ক।
এদিকে, পরিদর্শন টিমের যানবাহনকে সেতু বিভাগ ও সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক, সেতু ও এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স-এর নাম পরিবর্তন করেছে সরকার। গত ১২ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা ঐতিহাসিক এই কমপ্লেক্সের নাম বদলে জিয়া স্মৃতি কমপ্লেক্স করে প্রজ্ঞাপন জারি করা হয়।
৩ মিনিট আগে
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে নেভিগেশন ব্যবস্থা ও জ্বালানি সংকটে দিকভ্রষ্ট হয়ে প্রায় ১০ দিন সাগরে ভাসতে হয়েছে ৪২ অভিবাসনপ্রত্যাশীকে। তীব্র গরম, প্রচণ্ড রোদ, খাবার ও পানির সংকটে এ সময় ৯ বাংলাদেশি ও এক সুদানিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। মিসরের মারসা মাতরুহ উপকূল থেকে জীবিত উদ্ধার...
৩২ মিনিট আগে
মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণই প্রমাণ করে সরকারের ক্ষমতার একমাত্র উৎস এ দেশের মানুষ।’
৪১ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিমানবন্দরের অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর কাস্টমসের দায়িত্ব আমদানি-রপ্তানি পণ্যের বৈধতা, প্রয়োজনীয় ঘোষণা, কাগজপত্র ও শুল্কসংক্রান্ত বিষয় নিশ্চিত করা।
১ ঘণ্টা আগে