
সম্প্রতি সরকারের ১০০ দিনে ৬০৫ খুন-সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পরে টিআইবির ওই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এরপর সেটা নিয়ে সংসদেও আলোচনা হয়। তবে এবার ওই প্রতিবেদনে পরিসংখ্যান উপস্থাপনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ।
টিআইবির প্রতিবেদন ধরে সংবাদ প্রকাশের পরই পুলিশের পক্ষ থেকে এসব প্রশ্ন তোলা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন নিয়ে গতকাল রোববার টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এই সময়কালে দেশে ২৯৪টি ছিনতাই, ৬০৫টি খুন, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন ধরে সংবাদমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হয়।
আজ বিকেলে সংসদ অধিবেশনে এই পরিসংখ্যান তুলে ধরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য সকালেই টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। এরপর বিকেলে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদনের সীমাবদ্ধতা তুলে ধরে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে পূর্ববর্তী সময়ের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ অনুপস্থিত ছিল। একই সময়ে অতীতে কতটি হত্যাকাণ্ড ঘটেছিল, সে তথ্য ছাড়া বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা পদ্ধতিগতভাবে অসম্পূর্ণ।
চলতি বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাসে দেশে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে, সেই তথ্য ঠিক বলেই জানাচ্ছে পুলিশ। তবে প্রেক্ষাপট উল্লেখ না করে শুধু সংখ্যাগত তথ্য উপস্থাপনের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও মনে করছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬০৫টি হত্যাকাণ্ডের সংখ্যা স্বাভাবিক প্রবণতার তুলনায় অস্বাভাবিক নয়। পুলিশের দীর্ঘমেয়াদি পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে দেশে বছরে হত্যা মামলার সংখ্যা সাধারণত ৩ হাজার থেকে ৪ হাজার ৫০০-এর মধ্যে ওঠানামা করেছে। সেই হিসাবে দুই মাসের ৬০৫টি হত্যাকাণ্ডকে বার্ষিক হারে রূপান্তর করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৩০, যা গত এক দশকের গড় প্রবণতার মধ্যেই রয়েছে।
পুলিশ আরও বলছে, দেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার অনুপাতে গত দুই মাসে প্রতি লাখ জনসংখ্যায় হত্যার হার দাঁড়ায় শূন্য দশমিক ৩৪, যা আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চ হার হিসেবে বিবেচিত হয় না।
হত্যা মামলার শ্রেণি বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে ৩৩৬টি বা ৫৫ দশমিক ৫ শতাংশ ঘটেছে পূর্বশত্রুতাজনিত কারণে। পারিবারিক কলহের জেরে হয়েছে ১৪৬টি বা ২৪ দশমিক ১ শতাংশ। এ ছাড়া সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধে ৬৯টি, আকস্মিক আঘাতে ১৯টি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯টি, প্রেম বা পরকীয়াজনিত কারণে পাঁচটি এবং ছিনতাইকারীদের হাতে ছয়টি হত্যার ঘটনা ঘটেছে। দাঙ্গা, দস্যুতা, অপহরণ ও অন্যান্য কারণে ১৫টি এবং রাজনৈতিক কারণে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে।
এসব তথ্য দিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, দেখা যায় যে, অধিকাংশ হত্যাকাণ্ড ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। রাজনৈতিক কারণে সংঘটিত হত্যার সংখ্যা মোট ঘটনার মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সক্রিয়ভাবে মামলা নথিভুক্ত করছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি স্বচ্ছতা ও জবাবদিহির প্রতিফলন; দুর্বলতার নির্দেশক নয়।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
১ ঘণ্টা আগে
বিলটির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও ওয়ান-স্টপ সার্ভিস আইন রহিত ও হেফাজত করা হয়েছে। এসব আইনের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ...
২ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংসদ ‘দুর্নীতির পৃষ্ঠপোষক’ না হলে দেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে বলে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী। কিন্তু এর অন্যথা হলে দুর্নীতি যাবে না। দুর্নীতির জন্য বিভিন্ন পক্ষ আমলা, ব্যবসায়ী বা রাজনীতিবিদদের আলাদা করে দায়ী করলেও তিনি মনে
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়ে জাতীয় সংসদে নোটিশ দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘গতকালকেই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য আমি...
৩ ঘণ্টা আগে