
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।’
আজ মঙ্গলবার পরিদর্শনকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ মাঠপর্যায়ে দায়িত্বরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও কার্যকর দিকনির্দেশনা দেন।
সভায় শ্রেণিকক্ষে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকর পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের জন্য যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্প্রসারণ, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে তাঁদের নিজস্ব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং স্পষ্ট জানান যে, নীতিনির্ধারণ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে সবসময় যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, উচ্চ পেশাদারিত্ব এবং জনসেবার মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান। একই সাথে দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিদর্শন সমাপ্ত করেন।’

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ভুয়া পরিচয়ে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির এবং প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান
৭ মিনিট আগে
গত শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
৩৫ মিনিট আগে
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, তারা নিজ উদ্যোগে বাজার ও কারখানা থেকে টুথপেস্টের নমুনা সংগ্রহ করে দেশি বা বিদেশি স্বীকৃত পরীক্ষাগারে পুনঃপরীক্ষার উদ্যোগ নিয়েছে। পরীক্ষায় যদি প্রমাণিত হয় কোনো পণ্য বাংলাদেশ মান (বিএসটিআই স্ট্যান্ডার্ড) পূরণ করেনি বা অনুমোদনহীন উপাদান ব্যবহার করেছে,
১ ঘণ্টা আগে
২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাত মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায়
২ ঘণ্টা আগে