
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ২ কোটি ৬৮ লাখের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
আজ মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
চলতি বছরের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল হিসেবে আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা।
সেতু বিভাগ জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক মান বজায় রেখে সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। একই সঙ্গে সেতুর নিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, ১ শতাংশ সুদে ৩৫ বছরের মধ্যে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চার কিস্তিতে মোট ১৪০ কিস্তিতে এই অর্থ পরিশোধের কথা রয়েছে।
এ পর্যন্ত টোলের অর্থ থেকে ১৬টি কিস্তিতে ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোনো কিস্তি বকেয়া নেই বলে জানিয়েছে সেতু বিভাগ।
এ ছাড়া টোল আদায়ের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে ৪৩৬ কোটি ৭ লাখ ৭৪ হাজার ২২১ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সেতু বিভাগ বলছে, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আনার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

সিইসি বলেন, শুধু ভোটার হিসেবে নয়, প্রার্থী, প্রচারক, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নারীদের স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
১৮ মিনিট আগে
বিমানমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কমিটি’ গঠন করা হয়েছে। শিগগিরই আইসিএও অডিট অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অডিটে যেসব বিষয়ে পর্যবেক্ষণ আসতে পারে, সেগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করতে আগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ শহরগুলোর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধি করে শহরাঞ্চলে মানুষের চাপ কমানো একটি কার্যকর বিকল্প হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-কানাডা সম্পর্কের বিষয়ে কানাডার হাইকমিশনার বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমদিকের স্বীকৃতিদাতা দেশগুলোর একটি কানাডা। দেশটি বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে।
২ ঘণ্টা আগে