
ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমানের (কিরন) এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশের এই অভিবাসন প্রক্রিয়া এককভাবে সরকারের পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। তাই বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে রিক্রুটিং এজেন্সিগুলোকে লাইসেন্স প্রদান করা হয়।
এ সময় তিনি দুবাইসহ এশিয়ার উন্নত দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মী কর্মরত। বর্তমান সরকার এসব প্রবাসীর মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রী দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রবাসীদের কল্যাণের বিষয়টি চরমভাবে অবহেলিত ছিল।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার আগের মতো সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ‘সিন্ডিকেট’ পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আগ্রহী নয়। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যোগ্য সব লাইসেন্সধারী এজেন্সির জন্য এই শ্রমবাজার উন্মুক্ত রাখতে সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের বিদেশে নারী কর্মীদের নিরাপত্তা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সঙ্গে চুক্তিতে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নারী কর্মীদের সঙ্গে মোবাইল ফোন রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাতে তাঁরা যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পরিবার, দূতাবাস বা মন্ত্রণালয়কে অবহিত করতে পারেন।
সংসদে দেওয়া তথ্যে আরও জানানো হয়, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতীফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিসংখ্যান তুলে ধরেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৫ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৬ ঘণ্টা আগে