Ajker Patrika

১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনী প্রতিনিধি
১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজ দুপুরে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচন ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর মাটি কেটে ও ড্রেজার মেশিন চালু করে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।

আজ দুপুরে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা
আজ দুপুরে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুহুরী নদীর দুই পাড়, সভামঞ্চ এলাকা এবং বিভিন্ন সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই ঘাটঘর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তীব্র গরম উপেক্ষা করে তাঁকে একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে উপস্থিত হন।

পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত