Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধ: আমু–শাজাহান খানসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২: ১১
মানবতাবিরোধী অপরাধ: আমু–শাজাহান খানসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল
আমির হোসেন আমু ও শাজাহান খান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমির হোসেন আমু ও শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর) প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়।

এর আগে গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই–বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করা হলো আজ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে।

আমু-শাজাহান ছাড়া এই মামলায় অন্য যাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে, তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম।

এর আগে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত