
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্ষাকালে কাঁচা মরিচের খেতে কেউ মরিচ তুলতে যেতে পারে না। কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। সবাইকে আহ্বান করব এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকিয়ে রাখেন, বর্ষাকালে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। একটু পানি লাগলেই তাজা হয়ে যায়, রান্না করে খাওয়া যায়, সহজ বুদ্ধি।’
আজ বুধবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
চলতি মৌসুমে অতিরিক্ত টমেটো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত টমেটো হয়েছে, বলল কী করব? আমি বলেছি শুকিয়ে রেখে দেন। সানড্রাই টমেটো তো বিদেশে ভীষণভাবে চলে। আমরাও সবকিছু করব। পেঁয়াজেও তাই। যখন উৎপাদন বেড়েছে, তখন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করব।’
দেশে উৎপাদিত জিনিসপত্র সংরক্ষণে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা আরেকটা উদ্যোগ নিচ্ছি। আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে, সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। সেভাবেই আমরা চিলিং সিস্টেম বা ফ্রিজার সিস্টেম করব সবগুলো বিভাগীয় শহরে। যাতে আমরা অতিরিক্ত উৎপাদিত পণ্যগুলো সংরক্ষণ করতে পারি আপৎকালীন সময়ের জন্য।’
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বন্যা, কালকে ঝড় হতে পারে। সেই সময় যেন আমাদের বাইরের ওপর নির্ভরশীল হতে না হয়। আমাদের খাবারদাবার যেন আমরা সংরক্ষণ করতে পারি এবং আপৎকালীন মানুষকে দিতে পারি সেই ব্যবস্থা আমাদের নিতে হবে।’
সবাইকে ছাদে বা ঘরের পাশে মরিচগাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সবাই অন্তত নিজের বাড়ির ছাদের ওপরে অথবা ঘরে একটা কাঁচা মরিচগাছ লাগান। ছাদের ওপরে আমার কাঁচা মরিচগাছে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে। বর্ষা আসলে তো কাঁচা মরিচ লাগবে। আমা রতো কাঁচা মরিচ কিনতে হবে না, ওখান থেকে ছিঁড়ে খেতে পারব। এভাবে যদি সবাই করে, তাহলে তো আর কষ্ট থাকে না। আমাদের মাটি তো খুবই উর্বর। পৃথিবীর অন্য কোথাও, কোনো দেশে এমন মাটি নেই। একটা বীজ ফেললেই তো গাছ হয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি কীভাবে সম্পাদিত হবে, তা নির্ধারণ করে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৬ মিনিট আগে
রাজধানীর বাঙলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতা-কর্মীরা এই উপহার নিয়ে যান...
১ ঘণ্টা আগে
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আজ মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা....
২ ঘণ্টা আগে
সারা দেশে একের পর এক ধর্ষণকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মন্ত্রণালয় যৌথভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিষয়গুলোর সঠিক বিশ্লেষণ, প্রতিকার ও বিচার ত্বরান্বিত করতে সব মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে