মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রয়েছে—শুকনো খাবার, তাঁবু, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সংগ্রহ করা এসব ত্রাণসামগ্রী গতকাল শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে মিয়ানমারের ইয়াঙ্গুনে পাঠানো হয়।
জাহাজটি আগামী সোমবার ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্যের দুর্দশাগ্রস্ত জনগণের জন্য এই সহায়তা পাঠানো হয়েছে।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
২৯ মিনিট আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে রিবেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এতে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বর্তমান ও ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য।
২ ঘণ্টা আগে