
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), তাঁর ভাই মাদারীপুর-১ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক পিএস অ্যাডভোকেট তোফিকা আফতাব ওরফে তৌফিকা করিমসহ পাঁচজনের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের ওপর শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেন।
আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া অন্য দুজন হলেন নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন এবং মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর পিএস মো. শাহাদাৎ হোসেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই মো. মনিরুজ্জামান আয়কর নথি বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র জব্দের অনুমতি চেয়ে আদালতে পাঁচটি পৃথক আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তরা ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয়সহ মানি লন্ডারিংয়ে জড়িত থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ-সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিশ্চিতের স্বার্থে আদালত, ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের মধ্যে অভিযুক্তদের আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা সব আনুষঙ্গিক কাগজপত্র জব্দ করে যাচাই-বাছাই করা প্রয়োজন।
উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক পিএস তৌফিকা করিম মন্ত্রীর প্রভাব খাটিয়ে আদালতে আসামিদের জামিন, নিয়োগ-বাণিজ্য ও বদলির তদবিরসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
২০১৫ সালে দুইজনকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ এই অভিযোগ দাখিল কর
২৬ মিনিট আগে
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আগে যত ক্রসফায়ার (বন্দুকযুদ্ধ) হয়েছে সবগুলোই একটা কমন ডিজাইনে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) করেছে। সবগুলোই সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। সারা দেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় হওয়া মামলার নথি সংগ্রহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি আমরা।’ আজ মঙ্গলবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, এই বিশেষ কমিটিতে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচিত যাঁরা আছেন, সবাই থাকবেন।
৩৭ মিনিট আগে