
গাজাবাসীদের পক্ষে ও গণহত্যার বিপক্ষে এবং বাংলাদেশসহ সারা বিশ্বে যেখানে শ্রমিকেরা নির্যাতনের শিকার হন—এর বিপক্ষে প্রতিবাদ সব সময় অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
আজ শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কর্তৃক গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের আটকের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশসহ ৪৪টি দেশের ৫০০ মানবাধিকারকর্মীর সুমুদ ফ্লোটিলা অভিযাত্রায় অংশগ্রহণ করা জাহাজগুলোতে নেতৃত্বদানকারী তরুণ মানবাধিকারকর্মী, পরিবেশকর্মীরাসহ বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে আছেন শহিদুল আলম। তাঁদের মধ্যে অনেককে আটক করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন যেখানেই হবে, আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করব—এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। কলম্বিয়ার একজন নাগরিক ফ্লোটিলায় ছিলেন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য কলম্বিয়া তার ইসরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং চুক্তি ও ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমাদের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই—অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পৃথিবীর রাষ্ট্রগুলোর সঙ্গে মিলে প্রতিবাদ করা ও প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা করা হোক, যাতে সবাইকে মুক্ত করে নিয়ে আসা যায়।’
সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, গাজা মানবহত্যা কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। সেখানে ২২ লাখ মানুষের মধ্যে তিন লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। জাতিসংঘ বলছে, দৈনিক একজন মানুষের যে পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন, সেটির মাত্র ২৬ শতাংশ খাবার তারা খেতে পারছে। এভাবে দুই বছর ধরে চলছে।
বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আকতার চৌধুরী বলেন, ‘ফিলিস্তিনে যে বর্বরতা চালানো হচ্ছে, এটার সঙ্গে শুধু ইসরায়েলিরা জড়িত নয়, এর সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদীরাও রয়েছে। তাদেরও বর্বরতার দায় বহন করতে হবে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অভিযুক্ত স্বপ্না খাতুন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রথমত ধর্ষণ, দ্বিতীয়ত হত্যাকাণ্ড, তৃতীয়ত লাশ গুম করার চেষ্টা এবং সর্বোপরি অভিযুক্ত সোহেল রানাকে জানার গ্রিল কেটে পালিয়ে যেতে দেওয়ার মাধ্যমে সহায়তা ও অপরাধের সাক্ষ্য-প্রমাণ বিলোপসাধনের অপরাধ করেছেন...
৯ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া ১০ মামলায় জামিন স্থগিত করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই জামিন স্থগিত করেন...
১১ ঘণ্টা আগে
কমিটি দুটি বৈঠক করেছে। বিশেষ কমিটি মনে করে, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত। বর্তমান সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত...
১১ ঘণ্টা আগে
গাজীপুরে ২০২৫ সালের নভেম্বরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা ও নির্দেশিকা প্রণয়ন করে আগামী ৬০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে