Ajker Patrika

সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার
ফাইল ছবি

দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করে র‍্যাব।

অস্ত্র উদ্ধারে তথ্য ও সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে র‍্যাব। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের বিষয়ে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে গোপনে ও নিরাপদে পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

তথ্য দিতে র‍্যাবের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

এ ছাড়া এসব নম্বরে ইমো (imo), হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম (Telegram) ও ভাইবার (Viber) ব্যবহার করেও যোগাযোগ করা যাবে।

র‍্যাব ফোর্সেস জানিয়েছে, দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ যৌথ অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত