বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
প্রজ্ঞাপনে ১০ কর্মকর্তার পূর্বের কর্মস্থল থেকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। বদলি কর্মকর্তারা হলেন-ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার, মো. মেহেদী হাসানকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ও মো. মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, আরিফ রাইয়ানকে চট্টগ্রাম পটিয়া সার্কেলে, ব্রাহ্মণবাড়িয়ার (বি. সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৪ মিনিট আগে
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ করে দেওয়াকে ‘অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর’ (ইরিটেটিং) বলে মন্তব্য করেছে সরকার।
১ ঘণ্টা আগে
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে তিনি দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না। টেকনিক্যালি এখন ব্যাপারটা এ রকম, তিনি আসবেন এবং তাঁর জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাঁকে ধরে আনতে চাই।
২ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই হামলার মাধ্যমে নিজেদের চরিত্র উন্মোচনের জন্য আওয়ামী লীগকে ধন্যবাদও জানান তিনি।
২ ঘণ্টা আগে